সন্দেশখালির ঘটনা বিজেপির সাজানো, বিস্ফোরক সিরিয়া পারভিন

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী: ২০২৪ এর সরস্বতী পুজোর দিন সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে আটক করেছিল পুলিশ। দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারি। উত্তপ্ত হয়ে উঠেছিল টাকি ও সংলগ্ন এলাকাগুলি। বিজেপির কর্মী সমর্থকদের সাথে হাতাহাতি পর্যন্ত হয় পুলিশের। সেখানে সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির বনেটে উঠে বসার পর তার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল সিরিয়া পারভিন নামের এক নেত্রীকে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার সেই সিরিয়া পারভিন শশী পাঁজা ও মমতাবালা ঠাকুরের হাত থেকে তুলে নিলেন তৃণমূলের পতাকা।

আরও পড়ুন : ইস্ট-ওয়েস্ট মেট্রোতে চালু হল কিউআর কোড

সিরিয়া পারভিন এক সাংবাদিক বৈঠকে সন্দেশখালি সম্পর্কে নিজের অভিযোগ জানান। তিনি মনে করেন সন্দেশখালীর ঘটনা সম্পূর্ণ সাজানো। এর পিছনে রয়েছে বিজেপির হাত। টাকা দিয়ে এইসব করাচ্ছে বিজেপি। তৃণমূলের কোনো যোগাযোগ নেই এই ঘটনার সঙ্গে। এইসব দেখেই তার মন ভেঙে গিয়েছে এবং তিনি বাধ্য হয়েই তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি ছেড়ে। সিরিয়া বলেন, “মহিলাদের সম্মান রক্ষার জন্য আমি লড়াই করেছি। কিন্তু বেশ কিছু সন্দেহ আমার মনের মধ্যে ছিল। সন্দেশখালিতে গিয়েই সেই সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তাই আমি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি”। বসিরহাটে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর তিনি সন্দেশখালি যান। সেখানে গিয়ে দেখেন এসব আন্দোলন করার জন্য বিজেপি টাকা দিতে মহিলাদের। সবই সাজানো এবং ভুয়ো গল্প। সেইসব দেখেই হতাশ হয়ে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন : নওশাদ বিজেপির বি-টিম হয়ে কাজ করছে, আক্রমন অভিষেকের

১৫ ই মে সন্দেশখালি তে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেন পুলিশের কাছে। সেই খবর পেয়ে সিরিয়া উপস্থিত হন সন্দেশখালিতে। তিনি জানান একটি এসএমএস এর মাধ্যমে তিনি বিজেপির তরফ থেকে খবর পান এইসবই সাজানো ঘটনা। এফ আই আর-এ মহিলা বলেছিলেন তার শ্লীলতাহানি হয়েছে। কিন্তু গোপন জবানবন্দি দিতে গিয়ে সেই মহিলা জানান যে তাকে ধর্ষণ করা হয়েছে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামবেন সাধুদের একাংশ

সন্দেশখালি মহিলাদের সম্মান হানির ঘটনা বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে। তাদের সম্মান রক্ষার্থে বহু মানুষ দল অদল বদল করেছেন। কেউ দোষ দিয়েছেন বিজেপিকে কেউ আবার তৃণমূলকে। ঠিক সেই ভাবেই দল বদলের পর সিরিয়া পারভিন দোষারোপ করে বিজেপিকে। তিনি জানান যে সন্দেশখালিতে আরো অনেক কিছু ঘটতে পারে ভবিষ্যতে। আরো অনেক পরিকল্পনা আছে সন্দেশখালি নিয়ে সেই সংকেতও দিয়ে রাখেন তিনি।

আরও পড়ুন : হিরণের ডিগ্রি ভুয়ো, উঠছে অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *