বাবা ছেলের ভালোবাসার গল্প

Spread the love

দুবেলা, নেহা ব্যানার্জী: প্রতিদিনের কষ্টে জর্জরিত জীবনের মাঝেও কিছু মুহূর্ত থাকে। যেগুলো হৃদয়ের গভীরে গেঁথে যায়। খানিকটা এই ছবিটার মতো। ঘাটের ধারে বসে এক বাবা, তার ছেলেকে স্নান করাচ্ছে। গায়ের ঘাম, ক্লান্তি, দুঃখ—সব যেন ধুয়ে যাচ্ছে নদীর জলে। শিশুটি খেলছে নিজের জগতে, আর বাবা অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার সন্তানদের দিকে —নীরব, অথচ গভীর।

হয়তো বাবা দিনমজুর, হয়তো কোন ভোরবেলা উঠে রোজগারের তাগিদে শহরে ছুটে যায়। কিন্তু এই মুহূর্তে সে কেবল একজন বাবা—যার সমস্ত পৃথিবী এই ছোট্ট ছেলেটা। এমন ভালোবাসা ভীষন সরল, অথচ অমূল্য। না আছে বিলাসিতা, না আছে ছবি তোলার আয়োজন।

তবুও এই মুহূর্তটাই হয়তো একদিন ছেলেটার মনে সবচেয়ে বেশি রয়ে যাবে—যখন সে বড় হবে, আর বাবার ছায়াটা হারিয়ে যাবে সময়ের ঢেউয়ে। একটা ছবি, এক টুকরো জীবন। এক অসীম ভালোবাসার গল্প।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *