মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামবেন সাধুদের একাংশ

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : নির্বাচনী প্রচারে গিয়ে সাধুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামল সাধুদের একাংশ।আগামি শুক্রবার দুপুর ৩টে নাগাদ একটি পদযাত্রা করবেন তারা। বাগবাজার সারদা মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত খালি পায়ে হাটবেন।

আরও পড়ুন : শহীদ কলোনীতে সৃজনের প্রচারে বাধা তৃণমূলের

সাধু সন্নাসীদের নিয়ে রাজ্যের রাজনীতি তপ্ত। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণাত্তক উক্তি আগুনে ঘি ঢেলেছে। এছাড়া ও ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একটি সভায় তিনি বলেন কার্তিক মহারাজ বলেছেন তিনি তৃণমূলের কোনো এজেন্টকে বসতে দেবেন না। ওনার এধরনের মন্তব্যের ফলেই মুখ্যমন্ত্রী বলেন যে তিনি ওনাকে সাধু বলে মনে করেন না। তবে তিনি এও জানান সব সাধু একরকম হয় না। এর প্রতিবাদে ব্রিগেডে গীতা পাঠের উদ্যোক্তা কমিটি সনাতন সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে একটি পথসভায় আয়োজন করেছে। সনাতন সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন বৈঠক চলছে এবং তারা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে সরব।

আরও পড়ুন : রেডিও স্টেশন বানিয়ে নজির গড়লো বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ

কিন্তু একটি সাক্ষাৎকারে বহরমপুরের কার্তিক মহারাজ জানান তিনি কখনোই এ ধরনের কোন মন্তব্য করেননি। তিনি এও জানান মুখ্যমন্ত্রীর এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন। হিন্দু ধর্মের উপর কোন রকম আঘাত এলে তার প্রতিবাদ তিনি অবশ্যম ভাবেই করবেন। মুখ্যমন্ত্রীর এই কথা কে কোনরকম ভাবেই সমর্থন করেননি কার্তিক মহারাজ এবং তার পরিপ্রেক্ষিতেই আগামী শুক্রবার পথে নামবেন সাধুদের একাংশ।

আরও পড়ুন : হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *