জীবিকার টানে নদীর বুকে-এক নিঃশব্দ সংগ্রাম

Spread the love

দুবেলা, সায়নী অধিকারী: দুপুরের কাঠফাটা রোদ। চারপাশে নিস্তব্ধতা, গঙ্গায় হালকা ঢেউ। সেই গঙ্গাবক্ষে একা একটি নৌকা—আর নৌকায় বসে আছেন এক জেলে। পরনে ধুলোমাখা গেঞ্জি, মাথায় ক্যাপ, চোখেমুখে ক্লান্তি। কিন্তু তাতে কাজ থেমে নেই। নিঃশব্দে, যত্নে জাল খুলছেন তিনি—যেন প্রতিটি গিঁটে বাঁধা আছে তার পরিবারের স্বপ্ন।

এই দৃশ্যটি অনেকের চোখ এড়িয়ে যেতে পারে। কিন্তু এই এক ছবির মাঝেই লুকিয়ে আছে হাজারো নদীপারের মানুষের জীবনগাথা। প্রতিদিন নদীতে নামেন তারা—ভরসা একমুঠো মাছ, যা হয়তো আজ উঠবে, হয়তো নয়। জল দূষণ, ইঞ্জিনচালিত বড় নৌকার দাপট, আর সরকারি নজরদারির অভাবে ছোট জেলেদের ভাগ্যে জোটে না খুব বেশি কিছু।

কিন্তু তবুও থেমে নেই এদের জীবন। নদীর সঙ্গে তাদের সম্পর্ক কেবল পেশাগত নয়—এটা মাটির, জলের, আর অস্তিত্বের সম্পর্ক। প্রতিটি সকাল তাই নতুন আশায় জাল ফেলার সকাল, আর প্রতিটি সন্ধ্যা হয়তো শূন্য হাতে ফিরে আসার আরেকটা দিন। ছবিটি শুধু একজন জেলের নয়, একটা সমাজের গল্প বলে—যেখানে জীবিকার খোঁজে মানুষ প্রতিদিন লড়ে চলেছে !

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *