আগাছা ল্যানটানা ক্যামারা দিয়ে তৈরি করা যায় হচ্ছে ঘুটের মতো বিকল্প জ্বালানি!

Spread the love

 

somdutta

দুবেলা, সোমদত্তা ঘোষ: তামিলনাড়ুর মধুতামিলনাড়ুর ‘মুদুমালাই টাইগার রিজার্ভ’ এর এক অভিনব উদ্যোগ জ্বালানি সংকট এর মধ্যে নতুন আসার দিশা দেখাচ্ছে। আগাছা ল্যানটানা ক্যামারা দিয়ে তৈরি করা যায় হচ্ছে ঘুটের মতো বিকল্প জ্বালানি স্থানীয় স্তরের কার্যকর প্রমাণিত হয়েছে রান্নার পাশাপাশি চা শিল্পের ও এর ব্যবহার বাড়ছে পলে প্রচলিত জ্বালানির উপর নির্ভরতা কমছে।

ল্যানটানা একটি ‘ইনভেসিভ এলিয়েন স্পিসিজ’ , যা দ্রুত ছড়িয়ে পড়ে জঙ্গলের স্বাভাবিক উদ্ভিদ বৈচিত্র্য এর ফলে পশু পাখির খাদ্যাভাব তৈরি হয় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হয়, এই সমস্যার সমাধান খুঁজতেই বন দপ্তর আগাছাটিকে সরিয়ে ফেলার পাশাপাশি তা কাজে লাগানোর পথ খুঁজে বের করে। এই প্রক্রিয়ায় জঙ্গল থেকে ল্যানটানা সংগ্রহ করে প্রথমে শুকনো হয় তারপর মেশিনে গুঁড়ো করে উচ্চতা ও চাপে ব্লক আকারে তৈরি করা হয় এই জ্বালানি কাঠ বা গোবরের তুলনায় ধীরে জ্বলে এবং দীর্ঘ সময় তাপ ধরে রাখে। একই সঙ্গে দূষণও তুলনামূলক কম ঘটায় যা পরিবেশের জন্য উপকারী।

এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্থানীয় আদিবাসীদের কর্মসংস্থান প্রায় 12 – 15 জন মানুষ সরাসরি এই উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং তারা নিয়মিত আয় করছেন গত এক বছরে প্রায় ৫০ টন ল্যানটানা জ্বালানি বিক্রি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করেছে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি সংকটের সময় এই ধরনের পরিবেশ বান্ধব ও টেকসই উদ্যোগ দেশের অন্যান্য বনাঞ্চলেও প্রয়োগ করা যেতে পারে এতে একদিকে যেমন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্ভব তেমনই বিকল্প জ্বালানি ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন দুই ক্ষেত্রেই ইতিবাচক ফল মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *