হিরণের ডিগ্রি ভুয়ো, উঠছে অভিযোগ

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার হলফনামায় উল্লেখ করেছেন যে তিনি খড়গপুর আইআইটি থেকে গবেষণা করছেন। তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। আম আদমি পার্টি (আপ) দাবি করেছে যে সেই ডিগ্রি ভুয়ো। তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে আপ প্রার্থী বাতিলের দাবি করেছে। তাদের মতে হিরণ কোন গবেষণা করছে না এবং তার ডিগ্রিটি সম্পূর্ণ ভুয়ো। আর টি আই এর সাহায্যে খড়গপুর আই আই টি থেকে এই তথ্য পাওয়া গেছে তা জানায় আম আদমি পার্টি।

আরও পড়ুন: হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা

ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে এই প্রকার অভিযোগ ওঠায় তিনি জানান যে তিনি পিএইচডি কমপ্লিট করে খড়গপুর আইআইটির এক অধ্যাপক এর কাছে পোস্ট পিএইচডি করছেন। উনি এও দাবী করছেন যে আই আই টি থেকে দেওয়া তথ্য ভুল। তিনি প্রশ্ন তুলেছেন আই আই টি থেকে কিভাবে এই তথ্য দেওয়া হল। হিরণ জানান এর পিছনে আম আদমি পার্টি ছাড়াও তৃণমূলের হাত রয়েছে। ২৫ শে জুন ঘাটালে লোকসভা ভোট মিটলেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন শাহরুখ খান

আম আদমি পার্টি জানিয়েছে হিরণের নির্বাচনী হলফনামার অসঙ্গতি রয়েছে এমনকি হিরণ তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও নির্বাচনী হলফনামায় ভুয়ো তথ্য দিয়েছেন। হিরণ কোনোভাবেই খড়গপুর আইআইটির সঙ্গে যুক্ত নন। আম আদমি পার্টি হিরণের প্রার্থী পদ বাতিলের দাবি করেছে।

আরও পড়ুন: ইস্ট-ওয়েস্ট মেট্রোতে চালু হল কিউআর কোড

হিরণ জানিয়েছেন যে তার এই গবেষণাটি স্পনসর্ড। খড়গপুর আই আই টি তে তিনি এক বেসরকারি সংস্থার হয়ে গবেষণা করছেন। তার মতে যারা রাজনীতি করে না তাদের অধিকাংশই পিএইচডি বা পোস্ট পিএইচডি সম্পর্কে জ্ঞান শূন্য। পোস্ট পিএইচডির ব্যাপারে তিনি বিস্তারিত জানান যে পোস্ট পিএইচডি করার ক্ষেত্রে কোনো সংস্থার হয়ে গবেষণা করতে হয় বিশ্ববিদ্যালয়ে। যে সংস্থার হয়ে গবেষণা করা হবে সেই সংস্থাই ঠিক করে কোন বিশ্ববিদ্যালয় করা হবে গবেষণার কাজ। এই সংক্রান্ত বেশ কিছু নথিপত্র দেখান তিনি। যদিও সেগুলির সত্যতা যাচাই করা হয়নি। তবে তিনি কড়া ভাবেই চ্যালেঞ্জ জানিয়েছেন যে যদি কারোর সন্দেহ থাকে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাহলে সে নির্দ্বিধায় কোর্টে মামলা করতে পারে। বাকি যা হওয়ার আইন অনুযায়ী হবে।

আরও পড়ুন: নওশাদ বিজেপির বি-টিম হয়ে কাজ করছে, আক্রমন অভিষেকের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *