Shardul Thakur of Lucknow Super Giants celebrates the wicket of Abhishek Sharma of Sunrisers Hyderabad during match 7 of the Indian Premier League season 18 (IPL 2025) between Sunrisers Hyderabad and Lucknow Super Giants held at the Rajiv Gandhi International Stadium, Hyderabad on the 27th March 2025 Photo by Faheem Hussain / Sportzpics for IPL
দুবেলা, সায়ন দাস : রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনউ সুপার জায়েন্ট। টসে জিতে লখনউ সুপার জায়েন্ট বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ব্যাট করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ রান করে ট্রাভিস হেড (৪৭)। এছাড়া নীতিশ কুমার রেড্ডি করেন ৩২, ক্লাসেন করেন ২৬, অঙ্কিত বর্মা করেন ৩৬ এবং শেষে নেমে ছোটো একটি ক্যামিয়ো খেলেন অধিনায়ক প্যাট কামিন্স। গত ম্যাচে সেঞ্চুরি করা ঈশান্ত কিষান এবং অভিষেক শর্মা কোনোরকম ছাপ ফেলতে ব্যার্থ হন লখনউয়ের হয়ে বল হাতে আগুন ঝরান শার্দুল ঠাকুর। চারটি মূল্যবান উইকেট তোলেন তিনি। আবেশ খান, প্রিন্স যাদব, রবি বিষ্ণই এবং দিগবেশ সিং ১টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই মার্করাম তাড়াতাড়ি আউট হলেও নিকোলাস পুরানের মারকুটে ইনিংস হায়দ্রাবাদের থেকে ম্যাচ অনেক দূরে নিয়ে যায়। তাঁর সঙ্গে মিচেল মার্শও সঙ্গ দিতে থাকেন। পুরান করেন ২৬ বলে ৭০ এবং মার্শ করেন ৩১ বলে ৫২। ঋষভ পন্থ সেই অর্থে দাগ কাটতে পারেন নি। শেষে আব্দুল সামাদ (২২) এবং ডেভিড মিলার (১৩) অপরাজিত থেকে বাকি রানটুকু করে তাড়াতাড়ি ম্যাচ শেষ করেন। ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তাঁরা। হায়দ্রাবাদের হয়ে ২টি উইকেট তোলেন অধিনায়ক কামিন্স এবং একটি করে উইকেট পান শামি, হার্ষল প্যাটেল এবং অ্যাডাম জাম্পা। শার্দুল ঠাকুর কে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
