গুরুতর অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন শাহরুখ খান

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : মঙ্গলবার কেকেআর বনাম হায়দ্রাবাদের ম্যাচ ছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেই উপলক্ষেই আমেদাবাদ এ যান শাহরুখ খান। বুধবার সকাল ১১টা নাগাদ তিনি অসুস্থ বোধ করেন এবং বেলা ১টায় তাকে ভর্তি করা হয় আমেদাবাদের কে. ডি. হাসপাতালে। গরমে ডিহাইড্রেশনের ফলেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামবেন সাধুদের একাংশ

এই বছরের গরম আগের সব রেকর্ড পার করেছে ভারতবর্ষে। আমেদাবাদে গরমের কারণে জারি করা হয়েছিল লাল সতর্কতাও। অসুস্থ হয়ে পড়েছিল বহু মানুষ। হিটস্ট্রোকের ফলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনেককে। বুধবার আমেদাবাদে তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রির ওপর। সেই অতিরিক্ত গরম সহ্য করতে পারেননি শাহরুখ খান। সকাল থেকে শরীর খারাপ লাগার পর বেলা ১১টা নাগাদ গুরুতর ভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অসুস্থতা যেন মঙ্গলবার ম্যাচে কলকাতার সাফল্যের সামনে তুচ্ছ।

আরও পড়ুন : হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা

বুধবার দুপুর ১টায় তাকে কে.ডি. হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা জানান যে অতিরিক্ত গরম সহ্য করতে না পেরেই ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তাররা তাকে বিশ্রাম নিতে বলেন। যদিও অবস্থার উন্নতি হয়েছে তবে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান। তার খবর নিতে হাসপাতালে যান তার স্ত্রী গৌরী খান এবং জুহি চাওলা।

আরও পড়ুন : শহীদ কলোনীতে সৃজনের প্রচারে বাধা তৃণমূলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *