যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফির বিক্ষোভ দেখালেন এসএফআইয়ের কর্মী সমর্থকরা। বুধবার দুপুরবেলা ১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায়। নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের পরিচলন পরিষদে বৈঠকের সময় কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দিয়েছে তাদের প্রতিনিধিরা। তাদের বক্তব্য ছাত্র সংসদ নির্বাচনের ফরমান জানি না করলে তারা ৮ ই জানুয়ারি থেকে আরও বৃহত্তম আন্দোলনের দিকে এগোবে। আরও পড়ুনঃ শুরু হলো দুদিন ব্যাপী বইমেলা এবং পুষ্প প্রদর্শনী
২০২০ জানুয়ারিতে শেষ বার যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। তারপর থেকে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের ছাত্র সংসদের নির্বাচন হয়নি। যাদবপুরের এসএফআই নেতার বক্তব্য, রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে গোটা রাজ্যের সমস্ত কলেজেই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেয়। কোভিড পরবর্তীকালে ক্যাম্পাস খোলার পরও যাদবপুরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। তিনি আলো বলেন যে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাজ্য সরকারকে দুবার চিঠি দিলেও সরকার তার কোন সদুত্তর দেয়নি। তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা না করা হলে আগামী ৮ই জানুয়ারি থেকে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুনঃ দুয়ারে বর্ষবরণ, বারংবার স্তব্ধ মেট্রো পরিষেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *