দুয়ারে বর্ষবরণ, বারংবার স্তব্ধ মেট্রো পরিষেবা

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ ফের মঙ্গলবার দুপুরে একটি মেট্রোর বেক খারাপ হয়ে যায় এবং বন্ধ হয়ে যায় পরিষেবা। ডাউন এবং অফ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় মেট্রো কর্তৃপক্ষ। প্রায় এক ঘন্টা পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল।

আরও পড়ুনঃ শুরু হলো দুদিন ব্যাপী বইমেলা এবং পুষ্প প্রদর্শনী

দুপুর একটা নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায় একটি মেট্রো। মেট্রো খালি করে মেট্রোরেটটিকে নোয়াপাড়া স্টেশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু ময়দান পৌঁছানোর আগে একটি আবার বন্ধ হয়ে যায়। ফলে দক্ষিণেশ্বর গামী সমস্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে পড়ে। কিন্তু কবি সুমাসগামী মেট্রোগুলি ধীরে ধীরে চললেও একটা সময় পর পুরো পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো এই বিভ্রাটে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। একটা সময় পর সমস্ত স্টেশন গুলি বন্ধ করে দেওয়া হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আপ লাইনে রেক না ঘোরানোর ফলে কবি সুভাষের দিকেও কোন মেট্রো চালানো যাচ্ছে না ফলে আপ এবং ডাউন দুই দিকেই পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে।
প্রায় দুপুর দুটো নাগাদ মেট্রো পরিষেবা আবার চালু করা হয়। দীর্ঘ সময় পরিষেবা বন্ধ থাকার জন্য নির্ধারিত সময় অনুযায়ী কোন ট্রেনই আর চালানো সম্ভব হয়নি। ফলে মেট্রো পরিষেবা সারাদিনই অনিয়মিত ছিল।

আরও পড়ুনঃ ক্রোএশিয়া কে চূর্ণ করে ফাইনালে আর্জেন্টিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *