পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থানের জয়

Spread the love

দুবেলা, অনীশ মাল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম ম্যাচে মহারাজা ইয়াদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে, রাজস্থান রয়্যালস (RR) ৫০ রানের বড় ব্যবধানে পাঞ্জাব কিংস (PBKS)কে পরাজিত করেছে। মাঠ দাপিয়ে বেড়ানো জয়সওয়ালের বিগত ম্যাচে ১, ২৯ ও ৪ রানে মাঠের বাইরে ধারের অঙ্ক বেড়েই চলেছিল কিন্ত আজ অধিনায়কের ৩৮ এর পার্টনারশিপে সবটুকু মিটিয়ে ৪৫ বলে ৬৭-এর দুর্দান্ত ইনিংসে রাজস্থানকে পৌঁছে দিল ২০৫-এ। রিয়ান পারাগের অপরাজিত ৪৩। পাঞ্জাব-বোলার ফার্গুসন দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিলেও, বাকি বোলাররা ব্যর্থ হন রান থামাতে।

অন্যদিকে, ২০৬ রানের টার্গেট চেস করতে নেমে পাঞ্জাব কিংস একদম প্রথম বলেই জোফরা আর্চারের তোপে পড়ে; প্রিয়াংশ আর্যের উইকেটের সাথে নিজের ৫০ তম উইকেটটি সংগ্রহ করে নেয় আর্চার ও পরে অধিনায়ক শ্রেয়স আইয়ারের উইকেট নিয়ে প্রথম সফল ওভার সম্পন্ন করেন। গ্লেন ম্যাক্সওয়েল ও নেহাল ওধেরার ৮৮ রানের জুটি প্রতিরোধ গড়ে তুললেও, বাকি ব্যাটসম্যানরা রাজস্থানের অপরাজিত ফিল্ডিং-এর বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি। ফলত পাঞ্জাব কিংস ৯টি উইকেট হারিয়ে ১৫৫ রানে খাতা বন্ধ করে।

এই জয়ে রাজস্থান রয়্যালস তাদের মরসুমের দ্বিতীয় জয় লাভ করে, যেখানে পাঞ্জাব কিংস তাদের প্রথম পরাজয় স্বীকার করে। পরবর্তী ম্যাচে পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে, যেখানে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামবে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *