২৬ হাজার চাকরি বাতিল প্রশাসনিক অক্ষমতা- শমীক ভট্টাচার্য

Spread the love

দুবেলা, অনীশ মাল (সম্পাদনা-অলিভিয়া মন্ডল)ঃ : পশ্চিমবঙ্গ সরকারের ২৬ হাজার চাকরি বাতিলের আজকের চূড়ান্ত রায় নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। এই পদক্ষেপকে শাসক দলের অব্যবস্থাপনার ফল হিসেবে চিহ্নিত করে তিনি সরকারকে তীব্র সমালোচনা করেছেন।

শমীক ভট্টাচার্য বলেন, “এতে সরকারের আসল উদ্দেশ্য প্রকাশ্যে আসছে – ২৬ হাজার সরকারি চাকরি বাতিল করার মাধ্যমে রাজ্য সরকার নিজেদের দুর্নীতি ও অব্যবস্থার পরিচয় দিচ্ছে , যার জন্য ধ্বংসাভিমূখী লক্ষ্য লক্ষ্য পরিবার – ধ্বংসভিমূখী শিক্ষা ব্যবস্থা “। তিনি আরও বলেন, “সরকার নির্বাচনী লাভের জন্য সরকারি চাকরি বিক্রি করছে, যা দেশের ভবিষ্যত প্রজন্মের জন্য বিপজ্জনক।” তার মতে, এই সিদ্ধান্ত সরকারের প্রশাসনিক অক্ষমতা এবং জনগণের প্রতি অবিচারের প্রমাণ।

বিজেপি নেতা দাবি জানিয়েছেন- সঠিক ব্যবস্থাপনা গ্রহনের মাধ্যমে, যাতে যোগ্য-প্রার্থীরা তাদের যথাযোগ্য চাকরি ফিরে পায়। রাজ্য সরকারের তরফ থেকে এখনও এই মন্তব্যের প্রতিক্রিয়া আসেনি, তবে রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। রাজ্য প্রশাসন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, সরকারি চাকরি বাতিলের কারণে একদিকে যেমন চাকরি প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন, তেমনি বেকার যুবকদের মধ্যে চরম হতাশা ও দুঃখের ছাপ দেখা যাচ্ছে। তারা দাবি করছেন, সরকার দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *