প্রেসার কুকার দিয়ে তৈরি হয়েছে গবেষণার যন্ত্র, তীব্র অর্থসংকট যাদবপুরে

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ বেশ কিছুদিন ধরেই তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। কয়েকদিন আগেই উপাচার্য সুরঞ্জন দাস প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কাছে অর্থ সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। সাহায্যের জন্য জন্য রাজ্য সরকারের কাছে আপিল করেছে উপাচার্য। এদিন বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ল্যাবে দেখা গেল তার ছাপ। অর্থের অভাবে গবেষণার যন্ত্র কিনতে না পেরে প্রেসার কুকার দিয়ে তৈরি করা হয়েছে সেই যন্ত্র।

আরও পড়ুনঃ কোস্তারিকাকে ৭ গোলে উড়িয়ে যাত্রা শুরু স্পেনের

যে যন্ত্রটি তৈরি করা হয়েছে তার নাম ‘কন্ট্রোল এনভায়রনমেন্ট চেম্বার’। ল্যাবরেটরি এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান এই যন্ত্রটির আসল দাম প্রায় ১৫-২০ লক্ষ টাকা। দেশের বিভিন্ন আইআইটি গুলিতে এই যন্ত্র গুলি ব্যবহার করা হয় যা মূলত বিদেশ থেকে আনা। কিন্তু অর্থসংকটের কারণে দেশীয় পদ্ধতিতে এই যন্ত্রটি তৈরি করা হয়েছে, যার খরচ পড়েছে প্রায় চার লক্ষ টাকা।

আরও পড়ুনঃ গিরিশ মঞ্চে আগুন

যাদবপুর বিশ্ববিদ্যালয় এই অর্থ সংকটের মূল কারণ হিসেবেই ইউজিসির অর্থ সাহায্যের পরিমাণ কমে আসার বিষয়টি উঠে এসেছে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, যদি এই ভাবে দেশের অন্যতম পাঁচতারা বিশ্ববিদ্যালয়কে অর্থ কমিয়ে দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয় চলবে কি করে?

আরও পড়ুনঃ দুরন্ত জয় জাপানের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *