কোস্তারিকাকে ৭ গোলে উড়িয়ে যাত্রা শুরু স্পেনের

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ অতি সহজেই জয় ছিনিয়ে নিলো স্পেন। খেলার শুরু থেকেই সুসংবদ্ধ ফুটবল খেলে স্পেন। পর পর চলতে থাকে আক্রমণ। তার সুবাদেই মাত্র ১১ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় তারা। গোলটি করেন ড্যানি ওলমো। ২১ মিনিটের মাথায় জর্দি এলবার মাপা ক্রস কে জালে জড়িয়ে দেন মারকো এসেন্সিও।

আরও পড়ুনঃগিরিশ মঞ্চে আগুন

খেলার ২৯ মিনিটে জর্দি এলবা কে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে বসেন প্রতিপক্ষ ডিফেন্ডার ডুয়ারতে। পেনাল্টি পায় স্পেন। ৩১ মিনিটের মাথায় কোস্তা রিকার গোয়ালকিপার কেইলার নাভাস কে পরাস্থ করে ব্যাবধান বাড়িয়ে দেন ফেরান টোরেস। প্রথমার্ধের খেলা শেষে ফলাফল দাঁড়ায় ৩-০।

আরও পড়ুনঃদুরন্ত জয় জাপানের

দ্বিতীয়ার্ধেও কোনো অন্যথা হলো না। একইরকম খেলা বজায় থাকলো। ৫৪ মিনিটে আবারও গোল করলেন ফেরান টোরেস। পঞ্চম গোলটি আসে গাভীর পা থেকে। মোরাতার বাড়ানো বল কে সুন্দর প্লেস করে দিলেন, গোলকিপার শুধুমাত্র দর্শক হয়েই থাকলেন। ষষ্ঠ গোলটি করলেন কার্লস সোলার এর নামে গেল। স্পেনের হয়ে সপ্তম এবং শেষ গোলটি করলেন আলভারো মোরাতা। কোস্তা রিকার বক্সের সামনে ওলমোর সাথে সুন্দর ওয়ান টু খেলে গোল তুলে নেন। বল পজিশন থেকে শুরু করে শট কিংবা পাস একউরাসি কোনোদিকেই স্পেনের ধরে কাছে ঘেঁষতে পারলো না নাভাসের দল। অপরদিকে গ্রুপ এফ এর ক্রোএসিয়া এবং মরোক্কর খেলা গোলশুন্য অবস্থায় শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *