দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: মঙ্গলবার ভোররাতে দিল্লির আনন্দ বিহার এলাকায় একটি ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন একজন। অগ্নিকান্ডের ঘটনাটি পূর্ব দিল্লির ডিডিএ প্লট এলাকায় অবস্থিত একটি ভাড়া বাড়িতে ঘটে, যেখানে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের অস্থায়ী শ্রমিকরা বসবাস করতেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ঘরের ভিতরে কেরোসিনের ল্যাম্প এবং কুলারের স্ট্যান্ডে অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে, যা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে বলে অনুমান করা যাচ্ছে।দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়ায় হয়। রাত ২:৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা

মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাগ্গী (৩০), তার বড় ভাই শ্যাম সিং (৪০), এবং কান্ত প্রসাদ (৩৭)। আহত নীতিন সিং (৩৫) এই অগ্নিকাণ্ড থেকে প্রাণে বেঁচে গেলেও তার পায়ে আঘাত পেয়েছেন। সোমবার রাত ২টার দিকে শ্যাম সিং আগুনের সূত্রপাত দেখতে পান এবং সবাইকে জাগিয়ে তোলেন।

আরও পড়ুন:অবসর নিয়ে কি বললেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সদস্য?

তারা ঘরের দরজা খুলে বাইরে আসার চেষ্টা করেন, কিন্তু লক খোলায় ব্যর্থ হন। নীতিন কোনোভাবে বাইরে বের হতে সক্ষম হলেও বাকিরা ভিতরে আটকা পড়ে যান এবং আগুনে পুড়ে শেষ হয়ে যায় তিন তিনটে জীবন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মৃত শ্রমিকরা উত্তরপ্রদেশের বান্দা বং আওরাইয়া জেলার বাসিন্দা ছিলেন। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *