সালমান ভাইজানকে হত্যা করাই ছিল আসল উদ্দেশ্য

Spread the love

 

somdutta

দুবেলা, সোমদত্তা ঘোষ: মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত বলিউড সুপারস্টার সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় তদন্তে এসছে নতুন মোড়। বহুল আলোচিত এই মামলার শুনানিতে আদালতে অভিনেতার ব্যক্তিগত দেহরক্ষী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এটি কোন সাধারণ ভয় দেখানোর চেষ্টা ছিল না বরং পরিকল্পিতভাবে তাকে খুন করার উদ্দেশ্য ছিল হামলাকারীদের। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৩ এপ্রিল গভীর রাতে দায়িত্বে থাকা দেহরক্ষী জানান ভোররাত প্রায় চারটে নাগাদ আতশবাজি শব্দ তিনি শুনতে পান।

প্রথমে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় দুটি মোটর বাইকে করে আসা দুজন ব্যক্তি হেলমেট পড়ে সরাসরি বিল্ডিং লক্ষ্য করে গুলি চালাচ্ছে। তারা পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত ঘটনার স্থল ছেড়ে পালিয়ে যায়। ঘটনার সময় সলমান খান নিজের বাড়ির ভিতরে উপস্থিত ছিলেন গুলির শব্দে নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠেন, বাইরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়, যা তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হয়েছে।

আদালতে দেহরক্ষীর বক্তব্য মামলাটির গুরুত্বপূর্ণ দিকগুলি আরো বাড়িয়ে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন এই হামলার সরাসরি অভিনেতাকে লক্ষ্য করেই চালানো হয়েছিল। তদন্তকারীদের অনুমান এর পেছনে বড়সড় কোনো পরিকল্পনা কাজ করছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনার সঙ্গে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এর চক্রের যোগ থাকতে পারে। এর আগেও অভিনেতাকে একাধিকবার হুমকি দেয়া হয়েছিল বলেও জানা গেছে বলে উঠে এসেছে হামলার আগে অভিযুক্তরা এলাকাটি রেকি করে এবং পরিকল্পনা অনুযায়ী এই আক্রমণ চালায়।

ইতিমধ্যেই এই মামলায় কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তারা বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে আরো কয়েকজনকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে আদালতের কাছে সিসিটিভি ফুটেজ পেশ করা হয়েছে যা ঘটনার প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ঘটনা শুধুমাত্র এক তারকাকে লক্ষ্য করে হামলা নয় বরং শহরের নিরাপত্তা ব্যবস্থার উপর ও প্রশ্ন তুলে দিয়েছে। দেহরক্ষীর জোরালো সাক্ষ্য মামলাটিকে আরও সংবেদনশীল করে তুলছে এখন সকলের নজর আদালতে পরবর্তী পদক্ষেপের দিকে, উল্লেখযোগ্যভাবে এই ঘটনার পর অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *