ইংল্যান্ডের হাফ ডজন, দু গোলে জয়ী ডাচরা

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ বিশ্বকাপের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইরান। প্রথম থেকেই ম্যাচের দখল পুরোপুরি ইংল্যান্ডের কাছে চলে যায়। একের পর আক্রমণ পাশাপাশি পজিশন বেস ফুটবলে দর্শনীয় ফুটবল খেলতে থাকে ব্রিটিশরা। ৩৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। প্রথম গোলের পর আরও বাড়তে থাকে আক্রমণের তেজ। অসাধারণ ভলি তে ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন বুকায়ো সাকা। তৃতীয় গোলটি করেন রহিম স্টার্লিং। বিরতির আগে ফলাফল দাঁড়ায় ৩-০। বিরতির পরেও একই রকম আক্রমণ চলতে থাকে ৬২ মিনিটে আবারও বুকায়ো সাকা, রহিম স্টার্লিং এর বাড়ানো বল জালে জড়ান। এরপর ইংল্যান্ডের রক্ষনের ত্রুটিকে কাজে লাগিয়ে ব্যাবধান কমান ইরানের তারেমি। খেলার ৭১ মিনিটে পরিবর্ত হিসেবে আসা মার্কোস রাশফোর্ড গোল করেন, মাঠে নামার মাত্র ৪৯ সেকেন্ডের মধ্যেই। ৮৯ মিনিটে আর এক পরিবর্ত খেলোয়াড় জ্যাক গ্রিলিশ স্কোর পৌঁছে দেন ৬-১ এ। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যাবধান কমায় ইরান। ফের গোল করেন তারেমি। শেষ ফলাফল হয় ৬-২।

আরও পড়ুনঃ শুরু হলো বিশ্বকাপ, প্রথম ম্যাচেই হার কাতারের

দোহার আলথুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয় নেদারল্যান্ডস এবং সেনেগাল। শুরু থেকেই দু পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। ফলে খেলাটি হয়ে ওঠে জমজমাট। প্রথমার্ধে দুটি দলই একাধিক আক্রমণ তৈরী করলেও গোল করতে পারেনি কেউই। নেদারল্যান্ডসের কাছে এগিয়ে যাওয়ার কয়েকটি সুবর্ণ সুযোগ আসলেও কাজে লাগাতে ব্যার্থ হন ফ্রাঙ্কি দে জং রা। প্রথমার্ধ থাকে গোল শুন্য। দ্বিতীয়ার্ধে ও টান টান উত্তেজনা দেখা যায়। খেলার ৮৪ মিনিটে ফ্রাঙ্কি দে জং এর ভাসানো বল থেকে হেডে জালে বল জড়ান কোডি গাকপো। গোলের পর আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে অন্তিম লগ্নে ব্যাবধান বাড়িয়ে নেন ডাচরা। মেমফিস ডিপের শট আটকে দেন সেনেগালের গোলকিপার মেন্ডি কিন্তু বল হাত থেকে বেরিয়ে পৌছায় ক্লাসেনের কাছে, ক্লাসেন অনায়াসেই গোল করে বেরিয়ে যান। খেলার ফলাফল হয় ২-০।

আরও পড়ুনঃ ফিনিক্স হয়ে আর ফিরলো না ঐন্দ্রিলা!

অপরদিকে আমেরিকা এবং ওয়েলসের ম্যাচ শেষ হয় অমীমাংসিত। আমেরিকা কে গোল করে এগিয়ে দেন ওয়েহ ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান গ্যারেথ বেল। ফলাফল হয় ১-১।

আরও পড়ুনঃ হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষাধিক টাকা

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment