হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষাধিক টাকা

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ শুক্রবার সকালে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৯ নম্বর প্লাটফর্মের কাছে সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত আই পি এফ জাওয়ানরা। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে 35 লক্ষ কুড়ি হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ বাংলা পেল নতুন স্থায়ী রাজ্যপাল

গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম রাজকুমার বিন্দ। তার বয়স ৩৯ বছর। তার বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুরে। বিকানের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস চেপে হাওড়া এসেছিলেন তিনি। আরপিএস জাওয়ানরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তিনি ওই টাকার সাপেক্ষে কোন সদুত্তর দিতে পারেনি তাই তাকে গ্রেফতার করা হয়। তারপর খবর দেওয়া হয় আয়কর দপ্তরের অফিসে। উদ্ধার হওয়া টাকা তুলে দেওয়া হয় আয়কর আধিকারিকদের হাতে।

আরও পড়ুনঃ মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে বন্ধ সাঁতরাগাছি সেতু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *