উত্তরাখণ্ডের প্রায় সব সেতুই বিপজ্জনক!

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ উত্তরাখণ্ডের বেশিরভাগ সেতুই এখনো বিপজ্জনক জানালো পূর্ত দপ্তর। উত্তরাখণ্ডের পুত্র দপ্তরের সমীক্ষার রিপোর্টে জানা গেছে দেরাদুনের ৩৫ টি সেতু অতি সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। সেগুলি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রাজ্য পূর্ত দপ্তর সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিয়েছে।

আরও পড়ুনঃ ইংল্যান্ডের হাফ ডজন, দু গোলে জয়ী ডাচরা

রাজ্য পূর্ত দপ্তর রাজ্য সরকারকে রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে কোন সেতু গুলিকে আগে মেরামত করা হবে এবং কোন গুলিকে ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হবে। সরকারের তরফে পূর্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে আবার সেতুগুলিকে পুনঃ পর্যবেক্ষণ করে ৩০শে নভেম্বরের মধ্যে সরকারকে রিপোর্ট জমা দিতে।

আরও পড়ুনঃ ফিনিক্স হয়ে আর ফিরলো না ঐন্দ্রিলা!

প্রসঙ্গত গুজরাটের মোরবীর সেতু বিপর্যয়ের থেকে শিক্ষা নিয়ে উত্তরাখন্ড সরকার রাজ্যের সেতুগুলিকে পর্যবেক্ষণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আরও পড়ুনঃ শুরু হলো বিশ্বকাপ, প্রথম ম্যাচেই হার কাতারের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *