
দুবেলা, সোমদত্তা ঘোষ: মধ্যমগ্রামে খুন হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রকান্ত রথ। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, তাঁর ফ্ল্যাটের খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাংক থেকে গুলি চালানো হয়। মোট চার রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক সাক্ষীদের দাবি চন্দ্রকান্ত রথ এর মাথা ও বুকে গুলি লাগে গুরুতর যখন অবস্থায় তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পিছনে কোন রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। ভোটের আগে এবং ভোট পরবর্তী সময়ে ও বাংলার রাজনৈতিক হিংসা নিয়ে বারবার অভিযোগ তুলছে বিজেপি।তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।
ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রামে পৌঁছান শুভেন্দু অধিকারী। তিনি পুরো ঘটনার খোঁজখবর নেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কোন যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও ভোটের সময় বড় কোন অশান্তির ঘটনার সামনে না এলেও, এই খুনের ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
