আবারও বদলানো হলো কালীঘাট থানার ওসি

Spread the love

 

sudipa das

দুবেলা, সুদীপা দাস: ২৪ ঘণ্টা কাটার আগেই ফের বদল করা হল ওসি। কালীঘাট থানায় ওসি বদল নিয়ে আবারও চর্চা। শনিবার গৌতম দাসকে সাসপেন্ড করার পর তাঁর জায়গায় আনা হয়েছিল চামেলি মুখোপাধ্যায়কে। কিন্তু রবিবার লালবাজারের নতুন নির্দেশিকায় জানানো হয়, তিনি উল্টোডাঙা মহিলা থানাতেই থাকবেন। কালীঘাট থানার নতুন ওসি করা হয়েছে বলাই বাগকে, যিনি আগে পোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি ছিলেন।

ভোটের আগে থেকেই কালীঘাট থানায় একের পর এক ওসি বদল হচ্ছে। এর আগে দ্বিতীয় দফার ভোটের আগে উৎপলকুমার ঘোষকে সরিয়ে গৌতম দাসকে দায়িত্ব দেওয়া হয়। তবে চেয়ারে বসেই উর্দি পরে হাতে ইনসাস রাইফেল নিয়ে ছবি তুলে বিতর্কে জড়ান গৌতম। গণনার দু’দিন আগে শনিবারই গৌতমকে ওসি পদ থেকে সরিয়ে দেওয়া হয় ও সাসপেন্ড করা হয়। গৌতম দাসের জায়গায় আসেন চামেলি মুখোপাধ্যায়। উল্টোডাঙা মহিলা থানার ওসি পদে ছিলেন তিনি।

২৪ ঘণ্টাও কাটল না সেই বদলের পরে। আবারও বদল করা হলো কালীঘাট থানার ওসি। গণনার ঠিক আগের দিনই বলাই বাগকে কালীঘাট থানার ওসি করা হয়। এই নিয়ে ভোটের আবহে চার বার ওসি বদল হলো কালীঘাট থানার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *