
দুবেলা, সুদীপা দাস: এই মরশুমে আর একটি হার মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সামনে ছবিটা আরও কঠিন করে দিল। ৯ ম্যাচে মাত্র ২ পয়েন্ট, নেট রান রেট -০.৮০৩- তালিকার একেবারে নিচের দিকে রয়েছে তারা। আর একটি হার মানে, প্লে অফ এর দরজা প্রায় পুরোপুরি বন্ধ। মরশুমের শুরুটা কিন্তু এমন ছিল না। প্রথম ম্যাচে জয়লাভ করে নতুন আসার আলো দেখেছিল মুম্বাই। কিন্তু সেই ছন্দ বেশিদিন স্থায়ী হয়নি। পয়েন্ট তালিকার একেবারে নিচে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। মাঝখানে গুজরাট টাইটান্সের (GT) বিরুদ্ধে কিছুটা লড়াইয়ের আশ্বাস দেখা গেলেও ধারাবাহিকতা ফেরাতে পারিনি মুম্বাই।
চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে সাম্প্রতিক হার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো ঘরের মাঠেও ভালো ফল না পাওয়া বড় চিন্তার কারণ। শেষের তিন ম্যাচে টানা তিনবার হার, যার মধ্যে দু’বারই চেন্নাইয়ের কাছে পরাজয় আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। সাম্প্রতিক ম্যাচে নমন ধীর-এর অর্ধশতরানে ১৫৯ রান তুলেছিল মুম্বই। কিন্তু সেই রান রক্ষা করা যায়নি। জবাবে ঋতুরাজ গায়াকোয়ার-এর নেতৃত্বে ব্যাটিং লাইনআপ সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। কার্তিক শর্মার সঙ্গে বড় পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, আর সেখান থেকেই খেলা হাতছাড়া হয়ে যায় মুম্বইয়ের।
৯ ম্যাচে ৭ হার -এই অবস্থায় প্লে অফ এ ওঠা প্রায় অসম্ভব ব্যাপার। হাতে রয়েছে আর মাত্র ৫টি ম্যাচ। সাধারণভাবে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ এ ওঠা নিরাপদ সীমা ধরা হয়। কিন্তু এবারের পরিস্থিতিতে সেই লক্ষ্য ছোঁয়া অত্যন্ত কঠিন। মুম্বাই কে এখন শুধু নিজেদের বাকি সব ম্যাচ জিতলেই হবে না, নেট রান রেটও উল্লেখযোগ্য ভাবে বাড়াতে হবে।
আগামী ম্যাচগুলোর তালিকা দেখলেই বোঝা যায় পথ অনেক কঠিন। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB), পাঞ্জাব কিংস(PBKS), রাজস্থান রয়েলস(RR)- প্রতিটি দলই শক্তিশালী প্রতিপক্ষ। পাশাপাশি লখনৌ সুপার জায়েন্টস(LSG) ও কলকাতা নাইট রাইডার্স(KKR)-এর বিরুদ্ধেও ম্যাচ রয়েছে। মরশুমের শুরুতে কেকেআর( KKR)-কে হারালেও এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
এই অবস্থায় মুম্বই ইন্ডিয়ান্সের সামনে একটাই রাস্তা—শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া। ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই, কিন্তু পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম বলছে, পথটা অত্যন্ত কঠিন। এখন প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। মুম্বই কি ফিরতে পারবে? নাকি এই মরশুমেই শেষ হয়ে যাবে তাদের যাত্রা—এই প্রশ্নের উত্তর দেবে আগামী কয়েকটি ম্যাচই।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
