দার্জিলিংগামী রোডে ফের ধসের আশঙ্কা বসে গেল রাস্তার একাংশ, বর্ষায় বাড়ছে দুশ্চিন্তা

Spread the love

 

somdutta

দুবেলা, সোমদত্তা ঘোষ: দার্জিলিংগামী গুরুত্বপূর্ণ পথ রোহিণী রোডের একাংশ ফের বসে যাওয়ার নতুন করে উদ্বেগ ছড়িয়েছে রবিবার কার্শিয়াং সংলগ্ন এলাকায়, পিচের রাস্তার একটি অংশ হঠাৎ বসে যায় যা গত বছরের ভয়াবহ ধ্বসের স্মৃতি ফিরিয়ে এনেছে যদিও আপাতত গাড়ি চলাচল বন্ধ হয়নি তবুও পরিস্থিতি নিয়ে চিন্তিত স্থানীয় প্রশাসন ও পর্যটন মহল।

এই রাস্তা কার্শিয়াং – এর কাছে অবস্থিত এবং শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার অন্যতম সহজ পথ হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য পাইন জঙ্গল থেকে চা বাগান পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। ফলে এই রুটটি দীর্ঘদিন ধরে সিকিম ও দার্জিলিংমুখী পর্যটকদের প্রথম পছন্দ। তবে বর্ষার সময় এই রাস্তার ভঙ্গুরতা আবার সামনে এসেছে । আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর ফলে বসে যাওয়া অংশ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাগাতার বৃষ্টিতে মাটি নরম হয়ে গিয়ে বড়সড়ো ধ্বস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য , ২০২৫ সালের ৪ অক্টোবর রাতে এই একই রাস্তায় ভয়াবহ ধ্বস নেমেছিল প্রায় ৫০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে পড়ে। যার ফলে শিলিগুড়ি কার্শিয়াং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সময় বিকল্প হিসেবে ১১০ নম্বর জাতীয় সড়ক ও হিলকার্ট রোড ব্যবহার করতে হয়েছিল যা যাত্রাপথ অনেকটাই দীর্ঘ করে দিয়েছিল। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর রোহিনী রোড আবার চালু করা হয়েছিল পর্যটকদের জন্য, কিন্তু ফের একই জায়গার কাছাকাছি অংশ বসে যাওয়ার উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে সামনে পর্যটন মরসুম শুরু হওয়ার কথা, ফলে এই পরিস্থিতি ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে।

পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন। প্রশাসনিক পক্ষ থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এখন সকলের নজর আবহাওয়ার দিকে — ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *