
দুবেলা, সোমদত্তা ঘোষ: শাহদরা এলাকার বিবেক বিহারে – এ ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে রবিবার ভোর প্রায় ৩:৪৭ নাগাদ দমকল পুলিশ জরুরী ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসি বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকেই আগুনে সুত্রপাত স্থানীয়দের দাবি আগুন খুব অল্প সময়ের মধ্যেই ভয়াবহ আকার নেয় অনেকেই ঘুমন্ত অবস্থায় থাকাই পরিস্থিতি বুঝে ওঠার সুযোগ পাননি।
চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন দমকল বাহিনী প্রায় চার ঘন্টা চেষ্টায় সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে উদ্ধার কার্যে মই, কাটার সরঞ্জাম ও বিশেষ টার্নটেবল ল্যাডার ব্যবহার করা হয়। দমকল কর্মীরা একসঙ্গে আগুন নেভানো ও মানুষ উদ্ধারের কাজ চালান আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভিতরে ঢোকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
দমকল সূত্রে জানা গেছে প্রায় ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাসভবনের বিভিন্ন অংশ থেকে ৯ টি দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে মৃতদের মধ্যে একাধিক পরিবারের সদস্য রয়েছেন যারা আগুন লাগার সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে অনুমান কিছু পরিবার প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায় ফ্ল্যাটগুলি লোহার গ্রিল ও বন্ধ জানলা অনেকে সময় মত বেরোতে পারেননি বা বাইরে থেকে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়। নিরাপত্তার জন্য লাগানোই গ্রিলই বিপদের সময় ফাঁদে পরিণত হয় যা কেটে ভিতরে ঢুকতে সময় লেগে যায়।
আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ‘ গুরু তেগ বাহাদুর হাসপাতাল ‘ – এ ভর্তি করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, কিছু ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে। আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন মৃতদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তবে এসি অথবা বৈদ্যুতিক ত্রুটি এই দুই সম্ভাবনায় খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পর স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগ ত্রাণ ও উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার কথাও ভাবা হচ্ছে তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
