ইস্ট-ওয়েস্ট মেট্রোতে চালু হল কিউআর কোড

Spread the love

 দুবেলা, শ্রেয়শ্রী দাস: ইস্ট- ওয়েস্ট মেট্রোতে চালু হল এক নতুন ব্যবস্থা। ইস্ট- ওয়েস্ট মেট্রো নিয়ে এল এক নতুন পদ্ধতি, কিউআর কোড এর সাহায্যে টিকিটের ব্যবস্থা। যা আগে শুধু শিয়ালদহ মেট্রো স্টেশনে যাত্রীরা এই সুবিধা পাচ্ছিলেন। ইস্ট- ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সব স্টেশনে মিলবে এই ব্যবস্থা।

আর ও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন শাহরুখ খান

শিয়ালদহ ছাড়াও নতুন এই পদ্ধতির সুবিধা মিলবে আরও ওই মেট্রোপথের আরও সাতটি স্টেশনে। এই সহজ পদ্ধতির ফলে কর্মী এবং যাত্রী উভয়েরই খুব সুবিধা হয়েছে। বকিং কাউন্টারে গিয়ে যাত্রীরা তাঁদের গন্তব্যস্থলের নাম বললে কাউন্টারে বসে থাকা মেট্রোর কর্মী কম্পিউটারের নির্দিষ্ট বোতাম টিপলে পর্দায় একটি কিউআর কোড চলে আসবে। ওই কোড যাত্রী এবং কাউন্টারে থাকা ওই কর্মী দজনেই দেখতে পাবেন। এর পরে ওই যাত্রী মোবাইলের ইউপিআই ব্যবস্থার মাধ্যমে ওই কোড স্ক্যান করে নির্দিষ্ট মূল্য মেটালেই বেরিয়ে আসবে কিউআর কোড সংবলিত একটি টিকিট। সেই টিকিটটি নিয়েই স্বয়ংক্রিয় গেটে স্ক্যান করে যাত্রী সফর করতে পারবেন।

আর ও পড়ুন: মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামবেন সাধুদের একাংশ

স্টেট ব্যাঙ্ক এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের সাহায্যে এই ব্যবস্থা রূপায়িত হয়েছে। এর আগে পূর্ব রেলের শিয়ালদহ স্টেশনেও লোকাল ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার হয়েছে। এই পরিষেবার ফলে বকিং কাউন্টারে যাত্রীদের খুচরো ফেরত দেওয়া সংক্রান্ত সমস্যা অনেকটাই কমবে বলেই মেট্রো কতৃপক্ষের আশা। এর আগে,মেট্রো স্টেশনে খুচরো জোগান দেওয়ার সমস্যা মেতাতে নির্দিষ্ট ভাড়ার কাউন্টার থাকতো। অতিমারি পরিস্থিতির পরে অজ্ঞাত কারণে মেট্রো কর্তৃপক্ষ ওই সব কাউন্টার তুলে দেন। তবে নতুন এই ব্যবস্থা কিউআর কোড নির্ভর কাগজে টিকিট স্বয়ংক্রিয় গেটে স্ক্যান করার ক্ষেত্রে হওয়া নানা অসুবিধার কোনও সুরাহা করতে পারবে না বলেই মেট্রো সূত্রের খবর।

আর ও পড়ুন: হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment