বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মহাসম্মেলন হচ্ছে দিল্লিতে

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপের উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে মহাসম্মেলন আয়োজন করতে চলেছে ভারত। আগামী ১২ এবং ১৩ ই জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় একশ কুড়িটিরও বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে এখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন মন্ত্রীরা। অতিমারি পরবর্তী সময় তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনৈতিক ও সামাজিক অবস্থা, খাদ্যশস্য ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ইউক্রেন রাশিয়া যুদ্ধের আন্তর্জাতিক প্রভাব, আফগানিস্তানে ফের তালিবানি শাসন কায়েম সহ বিভিন্ন বিষয়গুলি নিয়ে হবে অধিবেশন। এই মহা সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিদেশমন্ত্রী। এই মহাসম্মেলনের নাম দেওয়া হয়েছে ‘ভয়েস অফ গ্লোবাল সাউথ’।

আরও পড়ুনঃ বর্ষবরণের রাতে বেপরোয়া গাড়ি! মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের

বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানান, “ভারতের ব্যক্তিগত উদ্দেশ্যকে চিহ্নিত করেই বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে সেই বিষয়ে ঐক্যমত গড়ে তোলাই প্রধান লক্ষ্য হবে। বিভিন্ন উন্নয়নশীল দেশগুলিকে এক ছাতারতলায় নিয়ে এসে সেই দেশগুলোর উন্নয়ন ও বিভিন্ন বিষয়ের অগ্রাধিকার নিয়ে আলোচনা করতেই এই সম্মেলন করা হচ্ছে”। তিনি আরো বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর ‘সব কা সাথ, সব কা বিকাশ, সাব কা বিশ্বাস, সব কা প্রয়াস’ এই স্লোগানকে সামনে রেখেই বিভিন্ন বিষয়ে অন্যান্য দেশের সাথে ঘাটছারা বাঁধতে চাইছে নয়াদিল্লী।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারী তে হচ্ছে না অরিজিতের কনসার্ট

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত, জি-২০ গোষ্ঠী ভুক্ত দেশগুলি ছাড়াও বাইরের দেশগুলোর সাথে সংযোগ বাড়ানোর জন্যই এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। অনেক উন্নয়নশীল দেশগুলির কথা শোনা হয় না তাই সেই সুযোগও তাদের দেওয়া হবে তাদের মতামত জানানোর জন্য। তাদের মতামত ও পরামর্শ ভারত পৌঁছে দেবে জি-২০ মঞ্চে।

আরও পড়ুনঃ জয় এটিকে মোহনবাগানের, গোয়াকে হারিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে সবুজ-মেরুন ব্রিগেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *