Glenn Maxwell of Punjab Kings celebrates the wicket of Shubman Gill (C) of Gujrat Titans during match 5 of the Indian Premier League season 18 (IPL 2025) between Gujarat Titans and Punjab Kings held at the Narendra Modi Stadium, Ahmedabad on the 25th March 2025. Photo by Vipin Pawar / Sportzpics for IPL
দুবেলা, সায়ন দাস : গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটেন্স মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। গুজরাট টসে জিতে বোলিং নেয়। প্রথম ব্যাট করতে নেমে ৫ উইকেটের বিনিময়ে ২৪৩ রানে শেষ করে পাঞ্জাব। ওপেনার প্রিয়ান্স আরিয়া ৪৭ রান করে ভালো শুরু করেন।পাঞ্জাবের হয়ে অসাধারণ ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি অপরাজিত ৯৭ (৪২) রান করেন। লোয়ার অর্ডারে ব্যাট করতে আসা শশাঙ্ক সিং ৪৪ (১৬) করেন। শ্রেয়াস আর শশাঙ্কের জুটি পাঞ্জাবকে বড়ো রান করতে সাহায্য করে। গুজরাটের হয়ে সাঁই কিশোর ৩টি এবং রাশিদ খান ও রাবাডা ১টি করে উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গুজরাটের দুই ওপেনার গিল এবং সাঁই সুদর্শন ভালো শুরু করেন। যদিও পাওয়ারপ্লে তে ম্যাক্সওয়েলের শিকার হন অধিনায়ক গিল। ১৪ বলে ৩৩ রান করেন তিনি। তাঁর বদলে ব্যাট করতে আসা বাটলারের সঙ্গে জুটি বেঁধে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকে সুদর্শন। ৮৪ রানের পার্টনারশিপ হয় তাঁদের মধ্যে। সুদর্শন আউট হন ৭৪ রানে। বাটলার টিকে থেকে রাধারফোর্ডের সঙ্গে পার্টনারশিপ করলেও তা কাজে আসেনি। মাঝের ওভারে ডট বল বেশি খেলয়া কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে না তাঁরা। সবশেষে ৫ উইকেটের বিনিময়ে ২৩২ রানে থামে তাঁদের ইনিংস। পাঞ্জাবের হয়ে ২টি উইকেট পান অর্শদীপ সিং এবং একটি করে উইকেট নেন ম্যাক্সওয়েল ও যানসেন। শ্রেয়াস আইয়ার ম্যাচের সেরা ঘোষিত হন।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
