ওয়েদার আপডেটঃ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাষ

Spread the love

দুবেলা নিউজ ডেস্কঃ আগামীকাল থেকে রাজ্যে তাপপ্রবাহের কোন সতর্কবার্তা থাকছে না। আজ শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। গত এক সপ্তাহে ২:৩০ এ রকম সময়ে ৪০ বা ৪০ এর বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছিল সেটা আজ কোথাও ৪ ডিগ্রি বা কোথাও পাঁচ ডিগ্রি করে তাপমাত্রা কমে গেছে ।আকাশ অংশ মেঘলা ও আছে। সাময়িক যে স্বস্তির কথা আগেই বলা হয়েছিল সেটা শুরু হয়ে গেছে।

শুধুমাত্র উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। ২২ থেকে ২৫ তারিখ পযন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

কারণ হিসাবে সেন্ট্রাল উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে ।তার জন্য আগামী পাঁচ দিন তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের ও সম্ভাবনা থাকছে। সতর্কবার্তা হিসাবে আজ দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে পাপপ্রবাহের ।অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব-পশ্চিম মেদিনীপুরে ।

২২ তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২২ এবং ২৩ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সব দৃষ্টির সম্ভাবনা থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *