শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাঃ ইঁদুরের পেটে OMR!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে মাথায় হাত সি বি আই এর। চাকরিপ্রার্থীদের OMR সিট উধাও। দিস্তা দিস্তা OMR সিট খেয়ে ফেলেছে ইঁদুর এমনি সি বি আই সূত্রে খবর। কোথায় OMR সিট? কিভাবে বোঝা যাবে করা চাকরি পাবার যোগ্য, করা নয়? এর আগেও OMR সিট উধাও নিয়ে সি বি আই কে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে পুরসভাতেও দুর্নীতির আভাস পেয়েছে কেন্দ্রিয় তদন্তকারি সংস্থা।

আরও পড়ুন:

সি বি আই সূত্রে জানা গেছে চাকরি প্রাপকদের OMR সিট যত্ন করে তুলে রাখা হয়েছে। বাকি OMR সিট নাকি ইঁদুরের পেটে। এখন প্রশ্ন, কে দেবে এই গাফিলতির জবাব। দিন দিন কোথায় পৌঁছচ্ছে শিক্ষা নিয়ে দুর্নীতি। সি বি আই হাতরালেও খোঁজ মিললো না OMR সিটের।

সবসময়েই চাকরিপ্রার্থীদের দেখা যাচ্ছে কখনো মিছিল, কখনো বা ধর্ণায় বসে থাকতে। দুর্নীতির চরম পর্যায়ের ঘটনাএবার OMR উধাও । সি বি আই ১৬৪ ও ১৬০ ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *