দ্বিতীয় বার ক্যান্সারের মুখোমুখি তাহিরা

Spread the love

দুবেলা, শ্রদ্ধা দাস: বলিউড পড়ায় নেমে এলো দুঃসংবাদ। তাহিরা কাশ্যপ অর্থাৎআয়ুষ্মান খুরানার স্ত্রী স্তন ক্যানসারে আক্রান্ত। নিয়মিত পরীক্ষার মধ্যেই ছিলেন তিনি। তাও জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে। ২০১৮ সালে প্রথম এই রোগের সম্মুখীন হন। যদিও সেই জটিল রোগের সাথে লড়াই করে জিতে গেলও ফের ৭ বছরের মাথায় ঘুরে এসেছে সেই বিরল রোগ। সমাজমাধ্যমে তিনিই এই দুঃসংবাদ ভাগ করে নেন।

সোশ্যাল মিডিয়াতে তিনি জানান, “আমি আগামীর জন্য প্রস্তুত, দ্বিতীয় বার লড়াই করতে আমি রাজি”। তিনি সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন। তিনি আরো লেখেন “তোমাদের সবাইকে নিয়মিত ম্যামোগ্রাম করার পরামর্শ দিচ্ছি, তাহলে তোমাদের বড়ো কোনো রোগ বাসা বাঁধতে পারবে না”। তিনি আরও লেখেন “জীবন যখন বারে বারে লেবু ছুড়ে দেয়, তখন তা খারাপ ভাবে না নিয়ে সুন্দর পানীয় হিসাবে উপভোগ করতে হয়, খারাপ চিন্তা মানুষ কে আরোও রোগের দিকে ঠেলে দেয়,তাই আনন্দ নিয়ে এগিয়ে যাওয়া সঠিক কাজ”।

তাহিরা কাশ্যপ এর এই বক্তব্য শুনে অনেকেই তার পাশে এসে দাঁড়িয়েছেন। তাহিরা কাশ্যপ তার স্বামী কে নিজের রক্ষাকবচ নিজের শক্তি বলে মনে করেন। অন্য দিকে তার বন্ধু টুইঙ্কল খান্না ও সোনালী বেন্দ্রে পাশে এসে দাঁড়িয়েছেন। এগিয়ে এসেছেন আরোও ছোটো বড়ো তারকারা,ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে নামী দামী ব্যাক্তিরা।তাহিরা তার সাহসিকতার সঙ্গে নিজের অভিজ্ঞতা ও যন্ত্রণার কথা তুলে ধরায় তিনি বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। সকালের মনে সাহস এর জন্ম তৈরি করেছেন। তাহিরা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুক, আনন্দে ভোরে যাক তাহিরার জীবন, জীবন যুদ্ধে জয়ী হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *