ভারত-বাংলাদেশ সীমান্তে উর্দু ও আরবিতে সংকেত!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সম্প্রতি সন্দেহজনক রেডিও সংকেত ধরা পড়েছে, যা উর্দু, আরবি এবং বাংলাদেশি উচ্চারণের বাংলায় সাংকেতিক ভাষায় সম্প্রচারিত হচ্ছে। এই সংকেতগুলি প্রথম ধরা পড়ে গত ডিসেম্বর থেকে, বিশেষ করে মধ্যরাত ১টা থেকে ৩টার মধ্যে।

হ্যাম রেডিও অপারেটররা জানিয়েছেন, সংকেতগুলির ভাষা ও শৈলী অত্যন্ত সন্দেহজনক এবং এসব বার্তা আদান-প্রদান হওয়ার পরপরই সম্প্রচারকারীরা নীরব হয়ে যাচ্ছেন। সংকেতগুলোর প্রকৃতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এগুলো কোনো বিশেষ সংগঠনের কোড ভাষা হতে পারে, যা গোপন কার্যকলাপের ইঙ্গিত দিচ্ছে।মূলত, এই সংকেত ধরা পড়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট, বনগাঁ এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায়।

গোয়েন্দা সংস্থাগুলোর মতে, সীমান্ত এলাকায় এমন সন্দেহজনক সংকেত শনাক্ত হওয়া নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়।হ্যাম রেডিও ব্যবহারকারীরা বিষয়টি ভারতের কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন এবং কলকাতার আন্তর্জাতিক মনিটরিং স্টেশন (রেডিও) এই সংকেতগুলোর উৎস শনাক্তের জন্য তদন্ত শুরু করেছে।

পাশাপাশি, বিএসএফ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোও বিষয়টি পর্যবেক্ষণ করছে।এই রেডিও সংকেতগুলির আসল উদ্দেশ্য কী? এগুলো কি সাধারণ যোগাযোগ নাকি কোনো বড় ষড়যন্ত্রের অংশ? সীমান্তরক্ষী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলি বিষয়টি নিয়ে আরও গভীর তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *