শ্রুতি হাসান: প্রেম কখনও সংখ্যা নয়, অনুভবের গল্প

Spread the love

দুবেলা, শ্রদ্ধা দাস: নিজের সম্পর্ক নিয়ে সবসময় সাহসিকতার সঙ্গে কথা বলেন অভিনেত্রী শ্রুতি হাসান। কোনো কিছু গোপন রাখতে চান নাহ। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, “এটা কত নম্বর বয়ফ্রেন্ড?”— এই প্রশ্নের জবাবে শ্রুতি বলেন, “তোমাদের কাছে এটা হয়তো সংখ্যা, কিন্তু আমার কাছে এটা সেইসব মুহূর্তের গল্প, যেখানে আমি সত্যিকারের ভালোবাসা খুঁজেছি, কিন্তু আমি তা কোনো দিনও পাইনি, তা নিয়ে আমি লজ্জিত নই। তবে মানুষ হিসেবে একটু খারাপ লাগা থাকেই।” কারণ ভালোভাসাতে মন লাগে।

শ্রুতি জানান, জীবনে কিছু মানুষকে অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়েছেন, যা নিয়ে তাঁর আজও আফসোস আছে। তবে নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি বিরক্ত নন। বরং তিনি মনে করেন, জীবন যেভাবে এগিয়েছে, তাতে তিনি নিজের ভুল থেকে শিখেছেন। সম্পর্ক নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে শ্রুতি বলেন, তিনি সবসময় বিশ্বস্ত থেকেছেন। যদি কখনো কোনো সম্পর্ক ভেঙে গিয়েছে, তার জন্য তিনি কখনো প্রাক্তন সঙ্গীদের দোষ দেননি। ভালো বাসায় হার জিত থাকে কিন্তু সেটা কোনো প্রতিযোগিতা নয়।

কিছুদিন আগে, নিজের বাবা কমল হাসানের সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে শ্রুতি লিখেছিলেন, তুমি আমার আলো, আমার শক্তি এবং সবসময় হাসির কারণ। ভালোবাসি তোমাকে, বাবা।” শ্রুতি মতো সব মেয়েরা নিজেদের বাবাকে একই ভাবে ভালোভাসে।  শ্রুতির কথায় স্পষ্ট জানা যায় — ভালোবাসা তাঁর কাছে অনুভব, বিশ্বাস, ভরসা, সম্মান। যা ভালোবাসাতে সব থেকে গুরুত্বপূর্ণ
বিষয়, তোমার কী বলো, তোমাদের কী এক মত?

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *