পথে নেমে বিক্ষোভ রুপান্তরকামীদের!

Spread the love

দুবেলাঃ এবার মিন্টু পার্কের রাস্তায় মিছিল করে বিক্ষোভে সামিল হলো কলকাতার বহু ট্রান্সজেন্ডাররা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু ট্রান্সজেন্ডার বাংলাদেশ থেকে এখানে এসে এখানকার ট্রান্সজেন্ডারদের এরিয়া দখল করে কাজ করে বেড়াচ্ছে। এখানকার ট্রান্সজেন্ডারদের ভয় দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে যে তারা যেন এইসব এলাকায় কাজ না করে। এইসব এরিয়ায় কাজ করলে তাদেরকে খুন করার হুমকিও পর্যন্ত তারা দিচ্ছে।

এইসব পুরো ঘটনা প্রশাসনকে জানিয়েও কোন লাভ হচ্ছে না তাদের। প্রশাসনের নাকের ডগায় বুড়ো আঙুল দেখিয়ে এই সব এলাকাতেই সেই অসাধু ট্রান্সজেন্ডাররা ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই তারা দিনের পর দিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে সেই মতো আজও মিন্টু পার্কের রাস্তায় নেমে তারা মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *