সেতু ভেঙে বিপত্তি উড়িষ্যায়

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডল: গুজরাটে সেতু বিপর্যয়ের দিনেই একই ঘটনার সাক্ষী থাকলো ওড়িশাও। রবিবার দুপুরে ওই সেতুটি ভেঙে পড়ে তবে গুজরাটের মত ক্ষয়ক্ষতি হয়নি। সেতুর নিচে আটকে পড়ে ২টি গাড়ি। গাড়িতে থাকা প্রত্যেককেই উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এই ঘটনাটি ঘটে ওড়িশার কালাহান্ডি জেলার ভাগীরথী পার্কের কাছে ভবানী পটনা এলাকায়। ঘটনাস্থলে ২টি গাড়ি সেতুর নিচে ছিল, সেগুলি আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা সেতুর নিচে আটকে থাকা গাড়ির ২টির প্রত্যেককে উদ্ধার করে।

ওড়িশার ভবানীপাটনা এবং কাশিপুর এলাকার মধ্যে সংযোগকারী ছিল এই সেতুটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,৪০ মিটার লম্বা সেতুটি ১৯২৫ সালে তৈরি করা হয়েছিল। এখন যার বর্তমান বয়স প্রায় ৯৭ বছর। প্রশাসন সূত্রে খবর কি কারনেই শতাব্দী প্রাচীন সেতুটি ভেঙ্গে পড়ল তার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সেতুটি ভেঙে ফেলে নতুন করে তা নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *