আগরপাড়ায় মা আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণের সূচনা বিধায়ক নির্মল ঘোষের

Spread the love

দুবেলাঃ বহুদিনের দাবি এবার বাস্তবায়িত হল পানিহাটির অন্তর্গত আগরপাড়ার মানুষের। তাদের চাহিদা মাথা রেখে এলাকার বিধায়ক নির্মল ঘোষ এলাকার আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণের সূচনা করেন।

আরও পড়ুনঃ সত্য ঘটনা অবলম্বনে: জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’

১৯৬০ সালে পানিহাটির অন্তর্গত আগরপাড়ার দক্ষিণ প্রান্তে গঙ্গার তীরে মনোরম পরিবেশে, উত্তর কলকাতার বিশিষ্ট আইনজীবী, পরহিতৈষী ও সমাজ সেবী ভূপেন্দ্রনাথ বসুর বাগানবাড়িতে আনন্দময়ী মার আশ্রম প্রতিষ্ঠিত হয়।

মা আনন্দময়ীর ১৩০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দময়ী আশ্রম আগরপাড়া এবং পানিহাটি মিউনিসিপালিটি উদ্যোগে মা আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণকল্পের আজ ভিত্তি স্থাপন হয়ে গেল আগরপাড়া তেতুলতলা বিটি রোডের সংযোগস্থলে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলে স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ, পৌরপ্রধান সোমনাথ দে, অধ্যাপিকা মহুয়া দাস,আশীষ চৌধুরী, পরেশ চ্যাটার্জী, মৌসুমী ঘোষাল, মীনাক্ষী দত্ত, তনুশ্রী ভৌমিক সহ পুরসভার কাউন্সিলর ও আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *