শিয়ালদহ কি আগ্নেয়াস্ত্র সরবরাহকারীদের সেফ প্যাসেজ ?

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: সপ্তাহের প্রথম প্রহরে, ১৭মার্চ সোমবার সকালে, কলকাতার শিয়ালদহ স্টেশনে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এই অভিযানে গ্রেফতার হয়েছেন মালদহের কালিয়াচক থানার নারায়ণপুরের বাসিন্দা। ৪২ বছর বয়সি হাসান শেখ। তাঁর কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: আবারও ওমেন্স প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন মুম্বই

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, সোমবার ভোর থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে নজরদারি বৃদ্ধি করে এসটিএফ। সকাল সাড়ে ৫টা নাগাদ হাটেবাজারে এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে, ট্রেন থেকে নামা হাসানকে সন্দেহ হয় তদন্তকারীদের। তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে জামাকাপড়ের নিচে লুকানো অবস্থায় ছয়টি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসান শেখ বিহারের খগড়িয়া জেলা থেকে এই অস্ত্রগুলি সংগ্রহ করে সড়কপথে মানসিং হয়ে মালদহে পৌঁছান। সেখানে থেকে হাটেবাজারে এক্সপ্রেসে করে কলকাতায় আসছিলেন। তবে এই অস্ত্রগুলি কার কাছে বা কী উদ্দেশ্যে আনা হচ্ছিল, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তদন্তকারীরা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধান করার চেষ্টা করছেন।

আরও পড়ুন:হোলি কা দহন: অহং ঢাকে রঙে

এর আগে একাধিকবার শিয়ালদহ স্টেশন ও সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। গত জানুয়ারি মাসে সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজের সামনে থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে, গত বছরের শেষ দিকে শিয়ালদহ সংলগ্ন বৈঠকখানা বাজার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ, যার কাছ থেকেও একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, বেআইনি অস্ত্র পাচার রোধে রেলপথে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *