দুবাইয়ে ভারত এবং পাক মহারণ

Spread the love

দুবেলা, সায়ন দাস : আজ এশিয়া কাপের প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। যার ফলে দর্শকদের মধ্যে উন্মাদনাও চরমে। শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপে যখন দুই দলের সাক্ষাত ঘটে তখন ১০ উইকেটে অনায়াসেই ভারত কে হারায় পাকিস্তান। এশিয়া কাপের প্রথম ম্যাচেই তার বদলা ভারত নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

রোহিত শর্মার অধীনে ভারত আগেও এশিয়া কাপ জিতেছে, এবারও তিনি অনেকটাই ভরসা জোগাচ্ছেন। তার পাশাপাশি আরও একটি বিষয়ে আজ সকলের নজর থাকবে সেটি হলো বিরাট কোহলি পুনরায় রানে ফিরতে পারেন কিনা। কারণ তার ফর্মে ফেরা ভারতের দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত টি টোয়েন্টি বিশ্ব কাপে যে শাহীন শাহ আফ্রিদি ভারতীয় ব্যাটসম্যানদের ঘোল খাইয়েছিল তাকে পাচ্ছে না পাকিস্তান, যদিও চোটের কারণে যশপ্রীত বুমরাকে পাচ্ছে না ভারত।

বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো দলকেই এগিয়ে রাখতে চান নি। তিনি মনে করেন যে দল মানসিক চাপ ঠিক মতো নিতে পারবে তাদেরই জয় হবে। তিনি বিরাট কোহলির রানে ফেরা নিয়েও আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *