‘গুস্সা ভি হ্যায়, দুখ ভি’ পহেলগাঁও হামলা নিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকি

Spread the love

দুবেলা: দিশা সাহা মন্ডল: ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও এর জনপ্রিয় বৈসারন উপত্যকায় ঘটে জঙ্গি হামলা। যেখানে কিছু সন্ত্রাসবাদী পর্যটকদের উপর গুলি চালায় এতে ২৬ জন প্রান হারান। যাদের মধ্যে দুই জন বিদেশি নাগরিক ও ছিলেন। পরিবার নিয়ে অবকাশ কাটাতে আসা এই নিরীহ মানুষদের মৃত্যুতে গোটা দেশ শোকাহত।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি আসন্ন জীবনভিত্তিক চলচ্চিত্র” কোস্তা ও” এর প্রচারের অংশগ্ৰহনের সময় বর্বরোচিত হামলার বিরুদ্ধে কড়া বার্তা দেন।

প্রচারের দিন তার পরনে ছিল সাদা কালো চেক স্যুট ও কালো শার্ট, সবথেকে আকর্ষনীয় তার হাতে বাঁধা কালো ব্যান্ডটি যা বিশেষ ভাবে নজর কেড়েছে। কালো ব্যান্ড পড়ার প্রসঙ্গে তিনি বলেছেন এ ছিল পহেলগাঁও হামলার শিকার দের তার সংহতির প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *