ডানলপে বহুতলে আগুন, ফ্লাটে আটকে একাধিক

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডল: বুধবার সকাল ১১ টার সময় ডানলপের কাছে একটি বহুতলে আগুন লাগে। দমদম সূত্রে প্রাথমিক অনুমান তিন তলার একটি ফ্ল্যাটে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে এবং বহুতলে আগুন ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ পর পর দুবার, কলকাতা লীগের রং সাদা-কালো

এলাকাবাসীর আশঙ্কা, বেশ কয়েকজন মহিলা ও শিশুসহ এখনো বহুতলে আটকে রয়েছে অনেকে। আগুন লাগার পরই দমকলে খবরদান স্থানীয় বাসিন্দারা। দমকলের তিনটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ল্যাডার দিয়ে উদ্ধার চালাচ্ছে দমকল কর্মীরা। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলে একটি ব্যাংক একটি রেস্তরা রয়েছে এবং কয়েকটি দোকানো রয়েছে নিচের তলায়।

আরও পড়ুনঃ গুজরাটের সেতু দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী

এদিন সকালে বিস্ফোরণের আওয়াজ শুনে বহুতল থেকে বেরিয়ে আসেন ভেতরে থাকা মানুষজন ও ব্যাংক কর্মীরা। ইতিমধ্যে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল এবং কিভাবে আগুন লাগল তা নিয়েও বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *