রাজধানীর মাটিতে দিল্লির পরাজয়, শীর্ষে বেঙ্গালুরু

Spread the love

দুবেলা, অনীশ মাল: রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিল্লী ক্যাপিটালসকে ঘরের মাঠে ৬ উইকেটে হারায় বেঙ্গালুরু। এর ফলে বেঙ্গালুরু পয়েন্টস টেবিলের সর্বোচ্চ স্থানের দখল নেয়।  অন্যদিকে চতুর্থ স্থানে নেমে যায় দিল্লী। টস জিতে আরসিবি বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং সময়ের সাথে সাথে আটটি উইকেটের বিনিময়ে ১৬৩ রানের টার্গেট দেয় দিল্লী ক্যাপিটালস।

কেএল রাহুল ৩৯ বলে ৪১ রান করেন। ট্রিস্টান স্টাবস ১৮ বলে ৩৪ ও কবিপ্রজ নিগম ছয় বলে ১২ রান করে অন্তিম ওভার সম্পন্ন করেন। ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউডের পেস জুটি অসাধারণ বোলিং করে যথাক্রমে তিনটি এবং দুটি উইকেট নেন। যশ দয়াল এবং কুণাল পান্ডিয়া একটি করে উইকেট নেন। অন্যদিকে ১৬৩ রান তাড়া করতে নেমে আর সি বি মাত্র ২৬-এই ৩ টি উইকেট হারায়। অক্ষর প্যাটেলের অনবদ্য বোলিং জেকব বেথেলকে মাত্র ১২ ও দেবদূত পদিক্কালকে শূন্যে আটক করলেও তাদের জয় নিশ্চিত করে বিরাট কোহলি ও কুণাল পান্ডিয়াদের ১১৯-এর অনবদ্য জুটি ।

কোহলি ৪৭-এ ৫১ রান করেন, অন্যদিকে কুণাল পান্ডিয়া ৪৭ বলে পাঁচটি বাউন্ডারি এবং চারটি ছক্কার মাধ্যমে অপরাজিত ৭৩ রান করেন। অবশেষে টিম ডেভিড মাত্র পাঁচ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেন এবং দলকে শেষ সীমা অতিক্রম করতে সাহায্য করেন। ২৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ডিসির লড়াই হবে এবং ৩ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আরসিবি খেলবে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *