অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে পুনঃবিবেচনার আর্জি জানালেন অভিষেক

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন “সিবিআই চাইলে কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বসিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পারে”। এই নির্দেশের পুনঃবিবেচনার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগের দিনই এই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, ” অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? তদন্তকারী সংস্থা যে কোন কাউকেই জিজ্ঞাসাবাদ করতেই পারে”। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। তার আগেই আদালতের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পুনঃ বিবেচনার আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *