দুবেলা, রিয়া বিশ্বাস: বিধানসভা নির্বাচনের ধাক্কার পর এবার লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষের সুর ক্রমশ স্পষ্ট হচ্ছে। দলের একাংশ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও রাজনৈতিক কৌশল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, ১৮ জন সাংসদ মনে করছেন দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের মতামত যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
ফলে সাংসদদের একাংশের মধ্যে ক্ষোভ জমতে শুরু করেছে। সেই ক্ষোভই এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিদ্রোহী মনোভাবাপন্ন সাংসদদের একটি অংশ নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলতে পারেন বলেও রাজনৈতিক মহলের একাংশের অনুমান। তৃণমূলের এই ১৮ জন সাংসদ দাবি করেন এবং কটাক্ষ করে বলেন চোর ভাইপোকে নেতা হিসেবে মানতে তারা পারবেন না।
তবে রাজনৈতিক মহলের মতে, লোকসভা স্তরে যদি অসন্তোষ আরও বাড়ে, তাহলে আগামী দিনে দলের সাংগঠনিক কাঠামো ও সংসদীয় রাজনীতিতে তার প্রভাব পড়তে পারে। ফলে তৃণমূলের অন্দরের এই টানাপোড়েন এখন রাজ্য ও জাতীয় রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার, দলের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে এবং অসন্তুষ্ট সাংসদদের ক্ষোভ কতটা প্রশমিত করা সম্ভব হয়।
দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/
- https://whatsapp.com/channel/0029VbCXdbMBKfi44784KB10
