দুবেলা, অরুণ হালদার: বাংলা বরাবরই ভারতের সবচেয়ে সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে অন্যতম।বাংলার সাহিত্য, গান, কবিতা, নাটক আর লোকসংস্কৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবন আর অনুভূতির সঙ্গে মিশে আছে। গ্রামের মেঠো সুরে ভরা লোকগান থেকে শুরু করে বাংলার কালজয়ী কবিতা আজও সব বয়সের শ্রোতাদের মনে এক ভালোলাগার জায়গা করে নিয়েছে।
‘ফোKobita’ নামটা এসেছে ‘ফোক’ আর ‘কবিতা’ এই দুই শব্দের মিশেল থেকে। এই অনুষ্ঠানে বাংলার লোকসঙ্গীত আর কবিতার এক অনন্য মেলবন্ধন হতে চলেছে,আগামী ২৩ মে, উত্তম মঞ্চে সন্ধ্যে সাড়ে ৬টা থেকে। , এই অনুষ্ঠানে অংশ নেবেন ২ বিশিষ্ট শিল্পী, সুতপা বন্দ্যোপাধ্যায় ও তন্ময় বিশ্বাস। অনুষ্ঠানের আয়োজনে থিঙ্কবিজ মার্কোম। আয়োজক সায়ন মজুমদার জানান, ” গত ৯ বছর ধরে থিঙ্কবিজ মার্কোম ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছে, আর আমাদের মূল কাজের বড় একটা অংশ জুড়ে রয়েছেন বিভিন্ন খ্যাতনামা শিল্পী ও পারফর্মাররা। তাঁদের সঙ্গে কাজ করতে করতেই আমাদের মনে হয়েছে, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার যা শিল্পীদের আরও বড় পরিসরে পৌঁছতে সাহায্য করবে।”
অন্যদিকে, সুতপা বন্দ্যোপাধ্যায় জানান ‘ “আমার কাছে কবিতা শুধু আবৃত্তি নয়, এটা মানুষের অনুভূতির সঙ্গে বাংলার মাটির টানকে জুড়ে দেওয়ার একটা পথ। ‘ফোKobita’র মাধ্যমে আমি বাংলা সাহিত্যর সৌন্দর্য আর অনুভূতিগুলোকে সবার সামনে সহজভাবে তুলে ধরতে চাই। এর সঙ্গে লোকসঙ্গীত যোগ হলে পুরো বিষয়টা আরও বেশি আপন হয় আর আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে যায়। ” সঙ্গীত শিল্পী তন্ময় বিশ্বাস বললেন, ” বাংলার লোকসঙ্গীত মানে আমাদের মাটির গল্প, মানুষের অনুভূতি। এই গানগুলো গাওয়া আমার কাছে সবসময় খুবই কাছের একটা বিষয়। ‘ফোkobita’র সবচেয়ে সুন্দর দিক হলো, এখানে লোকগান আর বাংলা কবিতা একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে।”
।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
