এগিয়ে গিয়েও হার আর্জেন্টিনার

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ এগিয়ে গিয়েও হারতে হলো মেসিদের। পশুরুতে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। পজিশন বেস ফুটবল খেলে আক্রমণ তৈরী করছিলো তারা। ম্যাচের ২ মিনিটে খুব সুন্দর একটি পাসিং ফুটবল খেলে সৌদি আরবের ডিফেন্ডারদের নাড়িয়ে দেয়, মেসি শটও নেন কিন্তু গোলকিপার টা কোনোরকমে বাঁচিয়ে দেন। ১০ মিনিটে আর্জেন্টিনা ফ্রি কিক পায় ফ্রি কিক নেওয়ার সময় বক্সে পেরাদেস কে ফাউল করায় আর্জেন্টিনা পেনাল্টি পায়। পেনাল্টি তে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপরেও ভালো কিছু আক্রমণ করে দি মারিয়া রা কিন্তু প্রথমার্ধের খেলা ১-০ তেই শেষ হয়।

আরও পড়ুনঃ উত্তরাখণ্ডের প্রায় সব সেতুই বিপজ্জনক!

দ্বিতীয়ার্ধে দেখা মিললো এক অন্য সৌদি আরবের। ৪৮ মিনিটে আল সেহেরির গোলে সমতা ফেরে। প্রথম গোলের পর আরও বাড়ে আক্রমণের ঝাঁঝ। ৫ মিনিটের মধ্যেই আল দাওশারির গোলে ব্যাবধান বাড়িয়ে নেয় সৌদি আরব। দর্শনীয় এক গোলে করেন আল দাওশারি। মার্টিনেজ পুরো শরীর ছুড়ে দিয়েও গোল বাঁচাতে ব্যার্থ হন। এরপর আর্জেন্টিনা বাড়ে বাড়ে আক্রমণে গেলেও জালে বল জড়াতে ব্যার্থ হন। বল পজিশন থেকে শুরু করে শট সবদিক থেকে এগিয়ে থেকেও হারতে হলো আর্জেন্টিনাকে। আক্রমণ তৈরী করলেও সেটাকে পুরো করতে ব্যার্থ হন মেসি দি মারিয়া রা। টানা ৩৬ টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও আজ ভেঙে গেল। আর্জেন্টিনার পরের খেলা ২৬ তারিখ। সর্মথকদের নজর এখন সেই দিকেই, কিভাবে আর্জেন্টিনা ফিরে আসে।

আরও পড়ুনঃ ইংল্যান্ডের হাফ ডজন, দু গোলে জয়ী ডাচরা

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment