গুজরাটে নদীতে ভেঙে পড়লো ব্রীজ, মৃত ৩২

Spread the love

দুবেলাঃ গুজরাটের মোরবিতে নদীতে ভেঙে পড়লো গোটা কেবল ব্রীজ। নদীর জলে পড়লো পাঁচ শতাধিক মানুষ। ছট পুজোর উৎসব অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় দুর্ঘটনা। উদ্ধার কাজে নামানো হলো সেনা। ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত ও নিখোঁজের সংখ্যা প্রকাশ না করায় ক্ষোভ গুজরাট সরকারের ওপর।

আরও পড়ুনঃ কলকাতায় প্রথম আই এস এল ডার্বি, জয়ী এটিকে মোহনবাগান

গুজরাট সরকারের দাবী পুলিশ বারণ করা স্বত্বেও ওজন সহনশীলতার নিরিখে অনেক বেশী মানুষ ব্রীজে উঠে পড়েছিলেন। তাই ভার রাখতে না পেরে ভেঙে পড়ে ব্রীজ। ৪ দিন আগে পূর্ত দপ্তর ফিট সার্টিফিকেট দেয় ব্রীজ পরীক্ষা করে। প্রাণে বাঁচতে জলের মধ্যে আর্তনাদ শিশু নারীদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মোরবি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিলো গুজরাট সরকার।

মাছুরা দ্বীপ থেকে কচ্ছ দ্বীপ যাবার পথে পরে মোরবি অঞ্চল। মাত্র পাঁচ দিন আগে দীর্ঘ সংস্কারের পর ঘটা করে উদ্বোধন করা হয়েছিল এই ব্রীজ। গুজরাটের স্বরাষ্ট্র মন্ত্রী জানান ৩২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৭০ জনের ওপর নিখোঁজ রয়েছেন। ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে জীবন্ত। তল্লাশী চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *