৩ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ পথ অবরোধ

Spread the love

 

sudipa das

দুবেলা, সুদীপা দাস: মহারাষ্ট্রের পুনেতে এক ৩ বছর বয়সী শিশুর ধর্ষণ ও খুনের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনগণ। শনিবার মুম্বাই-বেঙ্গালুরু হাইওয়ে অবরোধ করে শতাধিক প্রতিবাদকারী। যার কারনে প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, শিশুটির পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা মিলে নাভালে ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তার উপর শিশুটির মৃতদেহ রেখে বিক্ষোভ করে ও দোষীর কঠোর শাস্তির দাবি জানায়। প্রতিবাদের জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত শিশুটিকে একটি নির্জন গরুর খামারে নিয়ে গিয়ে তাকে শারীরিক নির্যাতন এবং পরে তাকে হত্যা করে। ঘটনার নৃশংসতা ও ভয়াবহতায় এলাকায় দ্রুত আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনায় পাশের গ্রামে থাকা ভীমরাও কামলে নামে ৬৫ বছর বয়সি এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পিওসিএসও-অ্যাক্ট এর অধীনে মামলা দায়ের করা হয়। তাকে ৭ মে পর্যন্ত পুলিশই হেফাজতে রাখা হয়েছে।

Rape of 3 Year Old Child Protests and Road Blockades Demanding Death Penalty for Accused 1
Rape of 3 Year Old Child Protests and Road Blockades Demanding Death Penalty for Accused 1

এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে এবং দোষীর দ্রুত ও কঠোর শাস্তির দাবি তোলে। অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচার ও দোষীর কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস-এর সঙ্গে কথা বলে ফাস্ট- ট্র্যাক কোর্টে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানান। গভীর রাতে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে পুনের বৈকুণ্ঠ শ্মশান-এ শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *