পহেলগাঁও হামলা নিয়ে গা ছাড়া মনোভাব পাকিস্তানের

Spread the love

দুবেলা, দিশা সাহা মন্ডল: পাকিস্তান সম্প্রতি ভারতের পহেলগাঁও হামলার বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছে। গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এ সন্ত্রাসবাদীরা গুলি চালিয়ে ২৬ জন ভারতীয়কে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই পর্যটক। এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ পাকিস্তানের লস্কর-এ-তইবা (LeT) পৃষ্ঠপোষক সংগঠন রেজিস্টেন্স ফ্রন্ট (TRF)।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রি খাওয়াজা আসিফ এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে হামলাকারীরা স্বাধীনতা সংগ্ৰামী হতে পারে। এ মন্তব্যটি পাকিস্তানের পক্ষ্য থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি অপ্রতিষ্ঠিত মনোভাব প্রকাশ করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সমালোচিত হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এই হামলাকে ভারতীয় ষড়যন্ত্র বলে বর্ননা করছেন। তিনি বলেন এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে যা ভারত সরকারের পরিকল্পনা। বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষকঅ্যান্ড্রু কোরিবকো তার সাবস্ট্যাক নিউজলেটারে এই বিষয়ে মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *