জলপাইগুড়িতে এলিফ্যান্ট টুরিজম হাব

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ জলপাইগুড়িতে বনদপ্তরের পক্ষ থেকে নতুন উদ্যোগ। হাতিপ্রেমী মানুষ দের জন্য নতুন চমক। জলপাইগুড়ির ধূপঝোরাকে কেন্দ্র করে এলিফ্যান্ট টুরিজম হাব গড়ে তোলার কাজ শুরু করেছে বনদপ্তর। হাতি সম্পর্কে বিশদে জানতে, এবং হাতির সঙ্গে মানুষের বন্ধুত্ব বাড়াতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বনদপ্তর থেকে।

আরও পড়ুনঃ গ্রিন লাইনে সিগন্যালিং কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ ৮দিন

এই এলিফ্যান্ট টুরিজম হাব পরিদর্শনে এসে সময় কাটাবে বহু মানুষ এটা ভেবেই পর্যটকদের জন্য পরিবেশবান্ধব কটেজ তৈরি করা হয়েছে । জঙ্গলের মাঝেই এই কটেজ। সেখানে থেকেই পর্যটকরা নদী, চা বাগান, মূর্তি, ও বনের সৌন্দর্য উপভোগ করতে পারবে। জঙ্গলের ভিতরে তৈরি এই কটেজে সৌরবিদ্যুতের ব্যাবস্থাও করা হয়েছে। সম্পূর্ণ ভাবে পর্যটকদের জন্য নিরাপদ এই কটেজ। এছাড়াও ক্যাম্পাসের ভিতরে রয়েছে পিলখানা।

আরও পড়ুনঃ আপনার মৃত্যুর সময় ও কারণ জানিয়ে দেবে AI

যেখানে হাতিদের নানারকম কান্ডকারখানা পরিদর্শন করতে পারবে পর্যটকরা। পাশাপাশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য রয়েছে হাতিদের স্নান দেখার সুযোগ। আলাদাভাবে এই স্নানের জায়গা তৈরি করা হয়েছে। রয়েছে পর্যটদের জন্য সেলফি পয়েন্ট ও। হাতিদের সারাদিনের কর্ম কান্ড দেখতে ও তাদের সম্পর্কে গভীর ভাবে জানতে জলপাইগুড়িতে পর্যটকদের জন্য দারুন এই ভাবনা  বনদপ্তরের।

ছবি সৌজন্যঃ Dooars Ecoviillege

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *