আপনার মৃত্যুর সময় ও কারণ জানিয়ে দেবে AI

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার সেই প্রযুক্তির ব্যবহারেই তৈরি হয়েছে ‘ডেথ ক্লক’, এটি একটি অনলাইন টুল যা ব্যবহারকারীদের ব্যাক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে,মৃত্যুর সম্ভাব্য সময় ও কারণ অনুমান করতে সক্ষম বলে দাবি করছে।এমনকি বসবাসের দেশও এই গণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইতিমধ্যেই ‘ডেথ ক্লক’ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক অনলাইন টুল আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ‘ডেথ ক্লক’ ব্যবহারকারীর বয়স, লিঙ্গ, ওজন, উচ্চতা, ধূমপান ও মদ্যপানের অভ্যাস, জীবনযাত্রার ধরন এবং মানসিক স্বাস্থ্য বিবেচনা করে অনুমান নির্ধারণ করে। যদিও এটি নিখুঁত ভবিষ্যদ্বাণী করতে পারে না, তবু অনেকেই কৌতূহলবশত এই টুল ব্যবহার করছেন।

আরও পড়ুনঃ মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ৭ পুণ্যার্থীর

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পূর্বাভাস কেবল বিনোদনের জন্য নেওয়া উচিত এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বরং এটি স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে পারে, যা মানুষকে দীর্ঘায়ু ও সুস্থ জীবনযাত্রার প্রতি উদ্বুদ্ধ করতে পারে।স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, ধূমপান ও অ্যালকোহল পরিহার করা, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা—এই অভ্যাসগুলো দীর্ঘায়ু পেতে সহায়তা করতে পারে।

আরও পড়ুনঃআধুনিকতার দ্বন্দ্ব ও সত্যজিতের সিনেমা

বহু মানুষ এখন এই AI টুল নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন । কেউ একে মজার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ এতে উদ্বিগ্ন হচ্ছেন, এই ধরণের অনুমান অনেকসময় অযথা ভয় ও মানুষিক চাপ সৃষ্টি করতে পারে। মনোবিজ্ঞানী ও চিকিৎসকরা স্পষ্ট ভাবেই বলেছেন যে এটি কোনো বৈজ্ঞানিক মেডিকেল টুল নয়। বরং এটি গণনাভিত্তিক অনুমানমূলক প্রযুক্তি।এটিকে সত্য ধরে নেওয়ার কোনো ভিত্তি নেই। বরং এটিকে বিনোদন হিসেবেই গ্রহণ করা উচিত। মৃত্যুর সময় ও কারণ জানার চিন্তায় উদ্বিগ্ন না হয়ে, সুস্থ জীবনযাপনেই মনোযোগ দেওয়া উচিত। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, স্বাস্থ্য সম্পর্কে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *