গৃহবধূকে খুনের অভিযোগে আটক শাশুড়ি!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ মালদহে গৃহবধূকে খুনের অভিযোগে শোরগোল গোটা এলাকা জুড়ে। স্বামী ও শশুড়বাড়ির বিরুদ্ধে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ি থেকে। মালদহের ইংরেজ বাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অনন্দীপুর এলাকায় এমনি ঘটনা ঘটলো। সূত্রের খবর মৃতের নাম আমিলি বিবি (২৬)।

আরও পড়ুনঃঅযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত

শশুর বাড়ি থেকে তাঁকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ বাপের বাড়ির লোকেদের। ছোট্ট ৫ বছরের সন্তানের সামনেই মা কে খুন করা হয়েছে বলেও দাবি তাদের। দ্রুত থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করায় ছোট্ট ওই পাঁচ বছরের শিশুই নিজে মুখে খুনের ঘটনার বর্ণনা পরিষ্কার জানায় পুলিশকে। মৃতের শাশুড়িকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃআপনার মৃত্যুর সময় ও কারণ জানিয়ে দেবে AI

ঘটনার পর থেকে অভুযুক্ত শশুর ও স্বামী পলাতক। ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *